শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

সাইফের ছেলের ওপর কেন ক্ষুব্ধ করণ জোহর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের মতোই বলিউডে পা রেখেছেন তার ছেলে ইব্রাহিম আলি খান। তার অভিনীত প্রথম সিনেমা ‘নাদানিয়া’ মুক্তি পাওয়ার আগেই ইব্রাহিমকে নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু সিনেমা মুক্তির পর সেই উত্তেজনা যেন মুহূর্তেই সমালোচনায় রূপ নেয়। তার অভিনয় ও নায়িকার সঙ্গে রসায়ন আর গল্প— সব মিলিয়েই সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন ইব্রাহিম। 

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম সিনেমাটিকেই সরাসরি ‘খারাপ’ বলে বসলেন ইব্রাহিম। তিনি বলেন, ‘খোলাখুলি বলছি, ওটা সত্যিই খুব খারাপ সিনেমা ছিল।’ আর এ মন্তব্য শুনেই চটে গেছেন সিনেমার সহপ্রযোজক করণ জোহর। পরিচালকের একটি সূত্র জানিয়েছে এ খবর।

এ ঘটনার পর ফিসফিসানি শুরু হয়েছে বলিউডে। যদিও করণ জোহরের পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া আসেনি। তবে ইব্রাহিমের মন্তব্য তাদের সম্পর্কের মধ্যে অপ্রত্যাশিত উত্তেজনা সৃষ্টি করেছে। ইব্রাহিম প্রথম সিনেমার সমালোচনা করলেও নিজের পরের ছবি ‘দিলের’-এ সব ফোকাস রাখছেন। তিনি বলেন, আমি চাই ভালো কাজের পর আবার করণ স্যারের সঙ্গে কাজ করি এবং তাকে গর্বিত করতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit