শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

ড. ইউনূস সংস্কার বোঝেন না: মান্না

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. ইউনূস বোঝেন না। তাই এখন সবকিছু ব্লক হয়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস কোন বিবেচনায় র‌্যাডিকাল বা রেভল্যুশনারি নন। তিনি বিপ্লব করবেন বা বিপ্লবী সরকার গঠন করবেন, এমনটি তো আমরা আশা করিনি। (তার কাছে) সংস্কারই আশা করেছিলাম। কিন্তু সেই সংস্কারও তিনি ঠিকমতো বোঝেননি। এখন এটা একটা জায়গায় ব্লকড হয়ে গেছে।

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও হতাশা ঝরেছে মান্নার কণ্ঠে। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনাই তো এখনো দিতে পারেনি। একটা দিয়েছিল, সেটা রিজেক্ট হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে নাকি আরেকটি প্রস্তাবনা দেবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে মান্নার মত, ‘গণভোট দিয়েই সবকিছুর সমাধান হবে না। গণভোট জাস্টিফাই করবে, কিন্তু এক্সিকিউশন তো গণভোটের মাধ্যমে হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit