শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকটা অন্তরালে চলে যান চিত্রনায়িকা নিপুণ আক্তার। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন, এরপর আবার আড়ালে চলে যান। তবে সম্প্রতি আবারও প্রকাশ্যে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে।

সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতে দেখা গেছে নিপুণকে। ওই ভিডিওতে দেখা যায়, নিপুণ চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। জানা গেছে, গতকাল শুক্রবার চলচ্চিত্র অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির হন নিপুণ। সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি।

এর আগে, চলতি বছরের শুরুতে ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন নিপুণ বলে শোনা যায়। কিন্তু তখন তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর অনেক দিন আলোচনার বাইরে ছিলেন নিপুণ, কোথাও প্রকাশ্যে দেখা দেননি।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit