শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁয় ভটভটি উল্টে দুই ব্যবসায়ীর মৃত্যু

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় থেকে সাতজন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

শনিবার সকালে তাঁরা ভটভটিতে করে কয়েকজন সহকর্মী ও গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে বিহারীনগর বাইপাস রোডের ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “সকালে বিহারীনগর বাইপাসের ডাবল ব্রিজ এলাকায় গরুবোঝাই ভটভটি উল্টে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।স্থানীয়দের অভিযোগ, ওই সড়কটি সরু ও খানাখন্দে ভরা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত রাস্তা সংস্কার ও ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit