রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় রাজস্ব বো (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আর বর্তমান অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ১৫ হাজার ২৭০ কোটি টাকা। এ পরিমাণ ও গত বছরের একই সময়ের তুলনায় বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিন মাসের মোট রাজস্ব ছিল ৭৫ হাজার ৫৫৪.৭৮ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ দশমিক ৪৩ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।

জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে তিনটি প্রধান রাজস্ব সংগ্রহ খাতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এগুলো হল-স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি।

স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬ হাজার ৮৩৮ দশমিক ৪৯ কোটি টাকা। এ খাতে ২৯ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম প্রান্তিকে এই খাতে রাজস্ব ছিল ২৮ হাজার ৪৪৫ দশমিক ৪১ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২৪ হাজার ৫৪৬ দশমিক ৬৫ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৪ হাজার ৮০ দশমিক ৮২ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে ১৮ দশমিক ২৬ শতাংশ।

আমদানি ও রপ্তানি বিভাগ থেকে আদায় হয়েছে ২৭ দশমিক ৫২৮ কোটি টাকা। গত বছর একই সময়ে সংগ্রহ হয়েছিল ২৪ হাজার ৬২৫ দশমিক ৪৭ কোটি টাকা। এই খাতেও রাজস্ব আদায় বেড়েছে ১১ দশমিক ৭৪ শতাংশ।

এনবিআর জানিয়েছে, এই প্রবৃদ্ধি তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে কর ব্যবস্থার সম্প্রসারণ ও সঠিকভাবে আদায়, কর ফাঁকি রোধকল্পে এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit