বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সারা দেশের ন্যায় এমপিও শিক্ষক-কর্মচারীদের  প্রতিবাদ সমাবেশ

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় পার্বতীপুর ুউপজেলার বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ চলছে। আজ ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার, বেলা ১১ টায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী প্রতিবাদী অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। স্থানীয় হামিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধুলাউদাল বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হামিদপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো: আজিজুর রহমান। 

আরো বক্তব্য রাখেন খলিলপুর হাজী ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেহেরাব আলী সর্দার, পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মাহফুজার রহমান, বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের প্রধান শিক্ষক মো: জাহান্দার হোসেন, হামিদুরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুন্নবী সরকার,  বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো: শাহিনুর আলম, হামিদপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো : ফেরদৌস রহমান, পাটিকাঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, খলিলপুর হাজী ছানাউল্লা দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা মো: মাহাবুবউল আলম প্রমুখ। এসময় হামিদপুর ইউনিয়নের এমপিও ভুক্ত  স্কুল-কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষক সমাবেশে যোগ দেন।

সমাবেশে শিক্ষকরা বলেন- দীর্ঘ দিন ধরে বৈষম্য বঞ্চনা শিক্ষা ক্ষেত্রে চলে আসছে। আমরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া,  শিক্ষক- কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি করেছিলাম। এই দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিল।

এতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছিলো। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমরা এর প্রতিবাদ করছি। আমাদের সারা দেশে কর্মবিরতি চলছে। সেই দাবি করছি অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক।

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit