বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

রাকসুতে ভোটগ্রহণ শুরু, অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের শুরুতেই ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলেছেন।

তিনি অভিযোগ করেন জুবেরি ভবন কেন্দ্রে তাদের পুলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখাচ্ছেন না। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান তিনি।

ভোট দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করছেন রাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী রাফিউল ইসলাম জীবন। তিনি নির্বাচনের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ১৭টি কেন্দ্রে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকেই হলের শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ভোটকেন্দ্রে এসে জড়ো হচ্ছেন। ভোটগ্রহণের সময় হওয়ার আগেই তারা লাইনে দাঁড়িয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ৯টি ভবনে ১৭ কেন্দ্রের ৯৯০টি বুথে প্রত্যেক ভোটারের রাকসু ও হল সংসদের মোট ৪৩টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৫,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit