শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে পুলিশের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে রাঙামাটি সদর উপজেলা শাখার নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়।রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রবর্তনের কাজ চলছে।

পুলিশ জানায়, সদর উপজেলা ছাত্রলীগের নেতা মাসুদ রানা হামিদ সম্প্রতি রাঙামাটি শহরে নিষিদ্ধ সংগঠনের হয়ে নানামুখী তৎপরতা চালিয়ে আসছিলেন।এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছিলো বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটি জেলায় সন্ত্রাস ও অবৈধ সংগঠনের তৎপরতা দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit