শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা বধূর মৃত্যু

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ওই নারী কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরণছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে গিয়ে লতা মারমা নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে হ্রদে তল্লাশি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। জানা গেছে, তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন এবং ঘটনার সময় অন্তঃসত্ত্বা ছিলেন।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি পদক্ষেপ শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit