মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জামায়াত পিআর ও গণভোটের কথা বলে নির্বাচন পেছাতে চায়: রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নির্বাচনের আগে পিআরসহ (সংখ্যানুপাতিক) গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, জামায়াতে ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই দাবি করছে।
 
মঙ্গলবার (২৪ অক্টোবর) পবিত্র কোরআন অবমাননা ও মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবীর রিজভী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে করলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।  

তিনি আরও বলেন, দীর্ঘ আলোচনার পর জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে। এমন সময় পিআরসহ (সংখ্যানুপাতিক) জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। রিজভীর মতে, জামায়াতে ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই দাবি করছে। 

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকার পরও জামায়াত আবারও ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা সাধারণ মানুষকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পিআরসহ গণভোটের দাবি জোর করে চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না বলেও জানান রিজভী।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit