শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

রাজনীতি ‍নিউজ ডেক্সঃ  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করব আমরা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও ৩১ দফা কর্মসূচি সম্পর্কে নিজে জেনে অন্যকে জানাতে হবে। শিগগির বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বই প্রকাশ করে আপনাদের কাছে পাঠাব।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে যুবদলের উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ত্যাগের কথা উল্লেখ করে লুৎফুজ্জামান বাবর বলেন, অনেক অত্যাচার, জেল, জুলুম ও নির্যাতনের পরেও নেত্রী কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আমিও দীর্ঘ ১৭ বছর জেল খেটেছি নির্যাতনে ভুগেছি কিন্তু আল্লাহ সহায় আছেন বলে বেঁচে আছি।

তিনি আরও বলেন, দখলবাজি ও চাঁদাবাজি যেন কেউ করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন তালুকদার ও পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান রনি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit