বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বিস্ফোরণে নিখোঁজ ১৮, সবার নিহতের শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের গ্রামীণ অঞ্চলে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ভবন। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ১৮ জন, যাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ন্যাশভিল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) পশ্চিমে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম নামের কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিগুলোর মধ্যে একটি। এর কারণ নির্ধারণ করতে কিছু সময় লাগবে। এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেই ভবনের বর্ণনা জানতে চাইলে ডেভিস বলেন, “বর্ণনা করার মতো কিছুই নেই। এটি শেষ হয়ে গেছে।”

ডব্লিউটিভিএফ টেলিভিশনের প্রচারিত ভিডিওতে ভবনটির ধ্বংসাবশেষ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর পর্যন্ত শোনা গেছে এবং অনুভূত হয়েছে কম্পনও।

ডেভিস প্রথমে বলেন, ১৯ জন নিখোঁজ ছিলেন কিন্তু পরে ডব্লিওএসএমভি টেলিভিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, নিখোঁজদের মধ্যে একজনকে বাড়িতে নিরাপদে পাওয়া গেছে।

এদিকে কোম্পানিটি বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনও ইঙ্গিত না দিয়ে একটি বিবৃতিতে বলেছে, “এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও সহকর্মীর সদস্যদের সঙ্গে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা রয়েছে।”

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা যায়, কোম্পানিটি সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক বাজারের জন্য বিস্ফোরক তৈরি এবং সংরক্ষণ করে। টেনেসির বাক্সনর্টে অবস্থিত ১৩০০ একর সদর দফতরে আটটি উৎপাদন ভবন এবং একটি মানসম্পন্ন ল্যাব রয়েছে তাদের।

হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস সিএনএনকে বলেন, প্ল্যান্টটির নিরাপত্তা সমস্যার ইতিহাস নেই। যদিও ২০১৪ সালে সেখানে একটি ছোট গোলাবারুদ বিস্ফোরণ ঘটেছিল। টেনেসিয়ান সংবাদপত্রের মতে, সেই ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হন। সূত্র: রয়টার্সআনাদোলু

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit