শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে জুরাছড়িতে ৩২তম কঠিন চীবর দানোৎসব

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বনবিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ৩২তম কঠিন চীবর দানোৎসব ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার রাতভর ভিক্ষুদের পরিধেয় চীবর (বস্ত্র) তৈরির পর শুক্রবার সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে তা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সুশান্ত চাকমা।পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের প্রজ্ঞাদর্শী ভিক্ষু এবং বেনুবন বনবিহার নানিয়াচরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির।বুদ্ধের প্রবর্তিত নিয়মে প্রতি বছর বর্ষাবাস শেষে কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে মহাসমারোহে পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও এই অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit