শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, অভিযোগ ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে দাবি করেছেন, এসব তিনি এটি কোনো পুরস্কারের জন্য করেননি।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন যে, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় নোবেল পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’
 
২০০৯ সালে ওবামা যখন তার প্রথম মেয়াদের আট মাস পূর্ণ করেন, তখন তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পান। যদিও এ ঘটনা অনেককে হতবাক করেছিল এবং এ নিয়ে নানা আলোচনাও ছিল। ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশকে ধ্বংস করার জন্য তারা ওবামাকে এটা দিয়েছে।’  
 
তিনি আরও বলেন, ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি। কিন্তু তাদের (নোবেল কমিটি) যা করার তাই করতে হবে। তারা যা-ই করুক না কেন, ঠিক আছে। আমি এটা জানি: আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচিয়েছি।’ 
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit