শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে।বিবিসি জানায়, মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) এব প্রতিবেদনে এখবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ। 

তিনি বলেছেন, গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলো দ্বারা পুনর্গঠিত হবে। তিনি বলেন, ‌‘তাদের তৈরি করা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে। এ ধরনের উদ্যম আমি আগে দেখিনি।’

ট্রাম্প আরও বলেন, ‘একসময় এই সবকিছু বন্ধ করতে হবে। আমরা তা নিশ্চিত করব।’ তিনি বন্দিদের অবশিষ্ট অংশ ‘সোমবার বা মঙ্গলবার’ ছাড়া হবে বলেও জানান।

ট্রাম্প দাবি করেন, ‘ইরান এখন শান্তিতে কাজ করতে চায়। তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণরূপে এই শান্তিচুক্তির পক্ষে আছে। তারা মনে করছে, এটি একটি চমৎকার উদ্যোগ।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই শান্তিচুক্তি বাস্তবায়নে কাজ করবে।

বিবিসি আরও জানিয়েছে, ট্রাম্প মিশর ও দখলকৃত ফিলিস্তিন সফর করবেন, তবে গাজা ভ্রমণ করবেন না। এদিকে, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নতুন করে ইরানের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাহায্য করার অভিযোগে ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) এক বিজ্ঞপ্তিতে ৫০-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এতে তিনজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানানো হয়েছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, এটি ইরানের শক্তির রপ্তানি ব্যবস্থার ‘মূল উপাদানগুলো ভেঙে দেওয়ার’ অংশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit