বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ থেকে তাদের তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল কুল্লাগড়া ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের শিবগঞ্জ বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া, সহ:সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ্, আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দীন মাস্টার, বিএনপি নেতা অঞ্জন চিছাম, ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক শাহালম। এছাড়া বিএনপি ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, স্থানীয় ছাত্র-শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সহ সকল জনগণ মানববন্ধনে অংশনেন।

বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো প্রকার ছাড় না দিয়ে মাদক কারবারিদের শেকড় থেকে উৎখাত করতে হবে। আজ থেকে সকলকে শপথ করতে হবে, মাদক ইস্যুতে কাউকে ছাড় নয়। মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয় দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit