মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বোচাগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহানকে প্রাণ নাশের হুমকি প্রদানের প্রতিবাদ, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল ৮ অক্টোবর বুধবার সকাল হতে বেলা ১২টা পর্যন্ত শহরের সকলের সকল দোকানপাট বন্ধ রেখে স্থানীয় চৌরাস্তা মোড়ে সমবেত হন সর্বস্তরের ব্যবসায়ী মহল। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শতশত ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ রুবেল, ইমরুল রেজা, আলমগীর শাহ, মোঃ মাসুদ খাঁন, স্বাধীন, পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, ইসলামী শাসনতন্ত্র বিরল-বোচাগঞ্জ আসনের এমপি প্রার্থী রেদওয়ানুল হক রাবিদ, যুবদল নেতা সুমন চৌধুরী ও ব্যবসায়ী সমিতির আহবায়ক শাহনেওয়াজ পারভেজ সাহান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বোচাগঞ্জ উপজেলার চিহ্নিত গুটি কয়েক সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য ব্যবসায়ী মহলের মাঝে আতংক বিরাজ করছে। অনতিবিলম্বে ঐসকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর নিকট বিভাগীয় কমিশানার রংপুর এবং অফিসার ইনচার্জ বোচাগঞ্জ থানাকে স্বারকলিপি প্রদান করা হয়। ছবির ক্যাপশনঃ বোচাগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি-প্রতিনিধি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit