বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ডোমারে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবীতে কর্ম বিরতি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসোসিয়েশন নীলফামারী জেলার ডোমার উপজেলার স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে এ কর্মসূচি পালন করেন।

এসোসিয়েশনের নীলফামারী জেলা শাখার সভাপতি ও রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক আনজারুল হক মিলনের সভাপতিত্বে
ডোমার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা লিটন, স্বাস্থ্য সহকারী সুলতানা রাজিয়া, আবু বক্কর সিদ্দিক, রাজিয়া সুলতানা, জিরুল হক স¤্রাট প্রমূখ বক্তব্য রাখেন। গত ০১/১০/২০২৫ইং তারিখ হতে ইপিআই এবং টিসিভি সহ সকল কর্মসূচি শার্ঢডাউন ঘোষনা করেন তারা।

৬দফা দাবীর মধ্যে নিযোগ বিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য সহকারী ১৪ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১৩ তম গ্রেড, স্বাস্থ্য পরিদর্শক ১২তম গ্রেড প্রদান সহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ, ইন সার্ভিস ট্রেনিং করে স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবী জানান আন্দোলন কারীরা। অতি দ্রুত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit