শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ডোমারে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত রবিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।  উপজেলা একাডেমীক সুপার ভাইজার শাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শায়লা সাঈদ তন্বী।

এ সময় অতিথি হিসাবে ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী সুফি, মিরজাগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় ঘোষ, প্রভাষক কাওছার আলম বকুল, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক জাহাঙ্গীর আলম, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, মিরজাগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম আব্দুল কাদের প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনায় শিক্ষকগণ নানামূখী অভিযোগ ও দাবীদাবা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit