বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

৩৫ ছক্কা, ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রান করা কে এই ব্যাটার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

 খেলার নিউজ ডেক্সঃ  ৩৩ বলে ফিফটি, শতক হাঁকান ৭৪ বলে। পরের ৬৭ বলে করেন ২১৪ রান। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ওয়ানডে ম্যাচে অবিশ্বাস্য ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২০ বছর বয়সী ব্যাটার হারজাস সিং।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে শনিবার এই তাণ্ডব চালান হারজাস। ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রানের টর্নেডো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে হারজাস শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ফিফটি পূর্ণ করেন মাত্র ৩৩ বলে। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে আরও ৪১ বল। এরপরই ব্যাট হাতে তাণ্ডব চালান তিনি। ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন স্রেফ ১০৩ বলে। অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি হাঁকাতে লাগে মাত্র ২৯ বল। শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ১৩২ বলে। হারজাসের ৩১৪ রানের ইনিংসে ২৬৬ রানই আসে বাউন্ডারি থেকে।

২০০৫ সালে সিডনিতে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম হারজাসের। ২০০০ সালে তার পরিবার ভারতের চণ্ডীগড় থেকে পাড়ি জমায় সিডনিতে। আট বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন হারজাস। অস্ট্রেলিয়ান ক্রিকেটের খুব পরিচিত কোচ নিল ডি’কস্টার হাত ধরে বেড়ে উঠেছেন হারজাস।

তার বাবা ইন্দ্রজিৎ সিং একসময়ে ছিলেন পাঞ্জাব রাজ্যের বক্সিং চ্যাম্পিয়ন, মা আভিন্দার কৌর ছিলেন লং জাম্পার। গত বছর অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন হারজাস। ফাইনালে ভারতের বিপক্ষে ৩টি করে চার ও ছক্কায় ৬৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের শিরোপা জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/দুপুরঃ ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit