বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ ১০১ ডলার ছাড়াল তেলের দাম বিদায়ী ভাষণে আবেগাপ্লুত মেসি যা বললেন প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী

নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা, মারধরে আরেকজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকান্ড ঘটে বলে জানায় নিহতের স্বজনেরা।  শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের আশরাফ আলী হাজী বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

অপরদিকে, মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজনের মারধরে উপজেরার দুর্গাপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের আব্দুর রহমান ওরফে শুক্কুর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মারধরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি । তবে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এলাকাবাসী জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের শুক্কুরকে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশী বৈঠকের পর স্থানীয় কয়েকজন যুবক মিলে মারধর করে। শুক্কুর একই ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে।  বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ডাক্তারের প্রতিবেদন অনুযায়ী শুক্কুর কিউনি জনিত অসুস্থতার কারণে মারা যায়।    

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit