বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

দুর্গাপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বৃহ:স্পতবিার (০২ অক্টোবর) রাতে পৌরশহররে সোমেশ^রী নদীর তেরীবাজার ঘাট এলাকায় প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়। বৃষ্টিস্নাত বিকেল থেকে পৌরশহরে অবস্থিত মন্ডপ গুলো থেকে সকল প্রতিমা স্থানীয় দুশভুজা মন্দির মাঠে এনে জড়ো করা হয়। পরবর্তিতে সিঁদুর খেলা এবং প্রয়োজনীয় ধর্মীয় কার্যাদি শেষে বর্নিল শোভাযাত্রা সহকারে সকল প্রতিমা গুলো নদীর ঘাট এলাকায় দিয়ে একে একে বিসর্জন দেয়া হয়। এ সময় ঢাক-ঢোল ও বাদ্য বাজনায় পুরো এলাকা মুখরতি হয়ে ওঠে। বৃষ্টি উপক্ষো করে বিপুলসংখ্যক মানুষ বির্সজন অনুষ্ঠান প্রত্যক্ষ করনে। প্রতিমা বিসর্জন শেষে সনাতন ধর্মাবলম্বীরা একে অপররে সাথে শুভেচ্ছা বিনিময় করনে।

শারদীয় পুজা ও বিসর্জন অনুষ্ঠান নির্বিঘেœ সম্পন্ন করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘাট এলাকায় অবস্থান করনে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পৌরসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আল ইমরানুল আলম, ওসি মো. মাহমুদুল হাসান, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, উপজেলা বিএনপি‘র সিনিঃ সহ:সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কবি বিদ্যুৎ সরকার ও পুজা উদযাপন পরিষদ পৌরশাখার সভাপতি সুরঞ্জন পন্ডিত। উল্লেখ্যঃ দুর্গাপুর উপজেলায় এবার ৬২টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত। নির্বিঘেœ পুজা সম্পন্ন করার লক্ষ্যে, বিএনপি‘র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিকর্নিশনায়, পুজার প্রথমদিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ মন্ডপ প্রহরায় ছিলেন। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য প্রহরায় নিয়োজিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৫,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit