মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করল ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার ইসরাইলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন তাদের মধ্যে। বহরটি ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গাজামুখী ছিল।

বুধবার মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলো প্রবেশ করলে ইসরাইলি কর্তৃপক্ষ নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০টি ইসরাইলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং নৌযানগুলোকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সেনারা জাহাজে উঠে পড়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চেষ্টা চালাচ্ছি। 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit