শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

নিউজ ডেক্সঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ১০ ঘণ্টা পার হলেও স্বাভাবিক হয়নি। উল্টো নারায়ণগঞ্জ অংশে আরও অবনতি ঘটেছে। বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম অভিমুখী লেনের গাড়ির জট পেছন থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঠেকেছে। আর সানারপাড় অংশে বিভিন্ন যানবাহন পুরোপুরি স্থবির।

এ সময় গাড়ির ইঞ্জিন বন্ধ করে চালকদের অপেক্ষা করতে দেখা যায়। অসহ্য হয়ে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে বিকল্প সড়কের সন্ধান করতেও দেখা গেছে। রামগঞ্জগামী হিমালয় এক্সপ্রেসের ষাটোর্ধ্ব বয়সী যাত্রী মো. সালেহ বলেন, নোয়াখালী যাব। মনে হচ্ছে অনেক রাত হয়ে যাবে। বাসেই বসে থাকতে হবে, শরীর খারাপ।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি গাড়ি চলাচল করায় যানজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের গতি কমে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানবাহন চলাচল শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানিয়েছেন, সোনারগাঁয়ের দড়িকান্দিসহ দুটি স্থানে গাড়ি বিকল হওয়ায় যানজট ছড়িয়ে পড়ে। এই যানজট মূলত সাইনবোর্ড থেকে টোলপ্লাজা পর্যন্ত বিস্তৃত ছিল। ভোরে সামান্য যানজট থাকলেও সকাল ১০টার দিকে এটি তীব্র হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/সন্ধ্যাঃ ০৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit