বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

নওগাঁর ধামইরহাটে জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টা; চার প্রতারক আটক

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রিয় চেষ্টার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা চার জন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ ছিলেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে গতকাল সোমবার বিকেলে ধামইরহাট সাব রেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. মনসুর রহমান (৩২), আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।

উপজেলা সাব রেজিষ্ট্রার মাহবুবা মনির মিশু জানান, প্রতারক আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি সকল কাগজপত্র যাচাইকালে প্রতারকদের প্রস্তুতকৃত দলিলটি রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রামাণিত হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে সোমবার রাতে উপজেলা সাব রেজিস্ট্রার নিজে বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, এঘটনায় থানায় মামলা হলে আসামীদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit