বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ ১০১ ডলার ছাড়াল তেলের দাম বিদায়ী ভাষণে আবেগাপ্লুত মেসি যা বললেন প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী

গভীর রাতে স্বামীর সাথে পুকুরে গোসলে গিয়ে গৃহবধূ মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সাথে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি।  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, সোমববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মোহম্মদপুর ইউপিস্থ ৯নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামের জামালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (২৮)। তিনি একই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে ভিকটিম তার স্বামীর সাথের শারীরিক মেলামেশা করে। এরপর রাত ৩টার দিকে স্বামীসহ বাড়ির পুকুরে একসঙ্গে গোসল করতে যান। সেখানে গোসলের পাশাপাশি তিনি কাপড় ধোয়ার কাজ করেন। ওই সময় তার স্বামী গোসল শেষ করে আগেই ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে স্বামীর ঘুম ভাঙলে তিনি পাশে স্ত্রীকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজনসহ পুকুরে গৃহবধূ নাসিমা বেগমকে ভাসমান অবস্থায় দেখতে পান।

ওসি মো.শাহীম মিয়া আরও বলেন, মঙ্গলবার বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় নিহতের স্বজনেরা গৃহবধূকে হত্যার কোন অভিযোগ করেনি তার স্বামীর বিরুদ্ধে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit