রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নাতনি রাহাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন নির্মাতা মহেশ ভাট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সন্তান ও সন্তানদের নতুন প্রজন্ম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কিংবদন্তি এ পরিচালক। মহেশ ভাট বলেন,

প্রতিটা প্রজন্ম নতুন একটা উদ্যম নিয়ে আসে। তারা আগের প্রজন্ম থেকে কয়েক ধাপ বেশি এগিয়ে। রাহার মধ্যে সে জীবনশক্তি দেখতে পাই। তিন বছর হতে চলেছে ওর। এখনই ওর মধ্যে বিশেষ এনার্জি দেখতে পাই যেটা সচারচর দেখা যায় না। আমি মনে করি, ভবিষ্যতে জনপ্রিয়তায় নিজের বাবা-মাকে ছাপিয়ে যাবে রাহা।

আমি যখনই রাহাকে দেখি, তখনই অনুভব করি ওর মধ্যে ভিন্ন রকমের এক এনার্জি। কারণ ও সংকর, যেটা খুবই বিশেষ। এরপরই এ নির্মাতা বলেন,আমি গর্বিত যে আমার ডিএনএ-তে  আমার মুসলিম মায়ের প্রভাব রয়েছে। যার প্রভাব আমার সন্তান এমনকি রাহার মধ্যেও রয়েছে।  আমি মনে করি এটাই ভারতের গর্ব; গঙ্গা-যমুনা সংস্কৃতি। শুধু তাই নয়, এটি এমন একটি অবিশ্বাস্য দেশ যেখানে এত সংস্কৃতি একসাথে সহাবস্থান করে।

ব্যক্তিজীবনে নির্মাতা মহেশ ভাট দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী কিরণ ভাট (লরেন ব্রাইট)-এর দুই সন্তান, পূজা ভাট (অভিনেত্রী) ও রাহুল ভাট (অভিনেতা)। দ্বিতীয় স্ত্রী সোনি রাজদান-এর দুই কন্যা, শাহিন ভাট (লেখিকা, চিত্রনাট্যকার) ও আলিয়া ভাট (অভিনেত্রী)। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit