বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

নিউজ ডেক্সঃ  ইলিশের প্রজননের সময় মা ইলিশ রক্ষা করতে এবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই সময়ে কেউ ইলিশ ধরতে, বিক্রি করতে, পরিবহন বা মজুত করতেও পারবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এই নিষেধাজ্ঞার সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকার থেকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দেওয়া হবে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে উপদেষ্টা জানান, ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতিমধ্যে প্রায় ৮১ দশমিক ৪৩৮ টন ইলিশ রপ্তানি হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৯ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit