ডেস্ক নিউজ : বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাজ্য গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ দেখতে চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করতে চায় তার দেশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন ব্রিটিশ হাইমিশনার সারাহ কুক।
সংসদ নির্বাচনে সহায়তা করবে তার দেশ বিশেষ করে ‘সিভিক অ্যাডুকেশন’ ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সহযোগিতা করার কথা জানান ব্রিটিশ হাইকমিশনার। মূলত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কীভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৪০