রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না নিয়ে উদযাপনে মাতে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি।

ভারত চ্যাম্পিয়ন হওয়ার দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। তবে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে।

ভারতের গণমাধ্যমের দাবি, পিসিবি সভাপতির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে দেশটির সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তোলেন, নিজেদের মতো করে উদযাপন সারেন এমনকি ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৯ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit