শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বাঘের তাড়ায় নদী পাড়ি দিয়ে লোকালয়ে দুই হরিণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে এসে প্রাণ বাঁচালো প্রাপ্তবয়স্ক দুটি চিত্রল মায়া হরিণ। শনিবার সকাল ১০টার দিকে সুন্দরবন থেকে পশুর নদী সাঁতরে চিত্রল মায়া হরিণ দুটি বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় এসে আশ্রয় নেয়।

বন বিভাগ খবর পেয়ে দুপুরে অক্ষত অবস্থায় হরিণ দুটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা দেখতে পায় সুন্দরবন থেকে পশুর নদী সাঁতরে দুটি হরিণ লোকালয়ে দিকে আসছে। সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে চিত্রল মায়া হরিণ দুটি বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় এসে আশ্রয় নেয়। সাথে সাথেই স্থানীয়রা মোবাইল ফোনে বিষয়টি বন বিভাগকে জানায়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীদের সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার করা হরিণ দুটি দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনে অবমুক্ত করা হয়। উদ্ধার করা এই প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ দুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবন থেকে বাঘ হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে গেলে বন বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্ধার ও পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit