শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ঢাবিতে ১২ দিনের ছুটি, স্থগিত সব পরীক্ষা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

নিউজ ডেক্সঃ  পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্তৃপক্ষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক (কপি সংযুক্ত) দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউট এবং অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিউটের আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হলো।

একই সঙ্গে স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীলক্ষ্মী পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর তারিখ পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে।

একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের নিমিত্ত ১২ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোরূপ পরীক্ষার দিন ধার্য না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit