বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

মাটিচাপা অবস্থায় কৃষক দল নেতার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। মোবারক আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগণাই এলাকার ইব্রাহিমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এশার নামাজ পড়তে বের হয়ে মোবারক আলী আর বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুলের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এরপর এলাকাবাসীর সন্দেহ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির পাশে আলগা মাটি দেখতে পান তারা। এ সময় মমিনুল পালিয়ে যায়। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের অংশবিশেষ বের হয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৩.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit