বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার

দুবাইয়ে যৌন ব্যবসা চক্রের প্রধান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

নিউজ ডেক্সঃ   সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অসহায় নারীদের শোষণ-নির্যাতনের এবং তাদের দিয়ে যৌন ব্যবসা করাচ্ছে একটি চক্র। এ নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর ইউএইর গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। অবশেষে চক্রটির মূল হোতা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম চার্লস ‘অ্যাবি’ মোসিগা। তবে দেশটির কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো পর্যন্ত প্রকাশ্য কোনো ঘোষণা দেয়নি। ইউএইর আদালতে মোসিগাকে তোলা হয়েছে কি না বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র বলছে, তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে।

বিবিসি জানায়, এ ব্যক্তি বিবিসির প্রতিবেদককে বলেছিলেন, একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে পারবেন। তাকে টাকা পরিশোধ করলে নারীদের দিয়ে যে কোনো কাজ করানো যাবে বলেও তিনি জানান।মোসিগার বিরুদ্ধে মুখ খুলেছেন উগান্ডার কয়েকজন তরুণী। তারা জানান, চাকরি ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তাদের দুবাই এনে যৌনকর্মে বাধ্য করা হয়। এরপর থেকে তারা এক প্রকারের জিম্মি।

এদিকে গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইউএই কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। মোসিগার বিরুদ্ধে ইন্টারপোলও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উগান্ডা দূতাবাস ।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৩.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit