বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ধামরাই ওসির মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

নিউজ ডেক্সঃ  অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এই মানবিক কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তার পাশে থেকে সাহায্য করেন। ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সেরা জীব। যিনি মারা গেছেন তিনি মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি। তার আত্মীয়স্বজনের কোনো সন্ধান না পেয়ে তার দাফনের ব্যবস্থা করি। তিনিও একজন মানুষ ছিলেন। তাই ধর্মীয় রীতিনীতি মেনে তার শেষ কাজ সম্পন্ন করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজীপুর গুচ্ছগ্রামের খোলার মাঠে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তি ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশাদুল ইসলাম রাজুকে জানান। পরে তারা ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ওসির সহায়তায় দ্রুত দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ মানবিক কাজে সহযোগিতা করেন ওসি মনিরুল ইসলাম, ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তি, স্বেচ্ছাসেবক নেতা রাশাদুল ইসলাম রাজু, সাইদুর রহমান জনি এবং স্থানীয় এলাকাবাসী।

ওসি মনিরুল ইসলাম বলেন, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শুক্রবার সকালে আনুমানিক ৯টার দিকে মারা যান। পরে তার পরিচয় শনাক্তের জন্য র‌্যাবকে খবর দেওয়া হয়। তারা এসে অনেক চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে মানবিক দিক বিচার করে স্থানীয়দের সহায়তায় মরদেহের দাফনের ব্যবস্থা করি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit