বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জাতিসংঘে ভাষণে ফিলিস্তিনের পক্ষে যা বললেন গুতেরেস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মানবাধিকারের পক্ষে জোরাল বক্তব্য রেখেছেন। গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গঠিত কমিশনের প্রতিবেদনের পর তার এ আহ্বান বিশেষ গুরুত্ব বহন করছে।

মানবাধিকার পরিষদের দীর্ঘদিনের সমালোচক যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইতোমধ্যে এ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। গুতেরেস বলেন, আমাদের বেছে নিতে হবে মানবমর্যাদা ও মানবাধিকারকে। মানবাধিকার শান্তির অলংকার নয়, বরং তার মূলভিত্তি। শুধু কথায় নয়, মানবাধিকারের অর্থ হলো ন্যায়বিচারকে প্রাধান্য দেওয়া, নীরবতা নয়।

তিনি সুদানের যুদ্ধ ও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রসঙ্গ তুললেও সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজা যুদ্ধকে। তার ভাষায়, গাজায় ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগোচ্ছে। এগুলো এমন সব সিদ্ধান্তের ফল যা মৌলিক মানবতাকেও অস্বীকার করে। মৃত্যুর সংখ্যা ও ধ্বংসযজ্ঞ আমার মহাসচিব হওয়ার সময়কালের অন্য যেকোনো সংঘাতের চেয়ে অনেক বেশি।

গুতেরেস আন্তর্জাতিক আদালত (আইসিজে)-এর বিভিন্ন নির্দেশনার কথাও উল্লেখ করেন। এসব নির্দেশনায় ইসরাইলকে গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া, তদন্তের সুযোগ দেওয়া ও মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, ৭ অক্টোবরের ভয়াবহ হামাস সন্ত্রাসী হামলা ও জিম্মি নেওয়ার ঘটনা কোনোভাবেই ন্যায্যতা পায় না, আমি বারবার তা নিন্দা করেছি। কিন্তু একইভাবে পুরো ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেওয়া এবং গাজাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করাও ন্যায্য নয়।

মহাসচিব সমাধানের পথও তুলে ধরেন— যা প্রয়োজন তা হলো অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, অবিলম্বে সব জিম্মির মুক্তি, পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং টেকসই শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে অগ্রসর হওয়া। 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit