বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

গাড়িজুড়ে প্রেমিকার ৩৪০০ ‌‌‘চুমু’, ভাইরাল হতেই জরিমানা গুনলেন প্রেমিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের রাস্তায় হঠাৎ করেই পথচারীদের নজর কেড়ে নেয় একটি বিশেষ গাড়ি। পুরো গাড়িটিই ঢেকে ছিল লিপস্টিকের প্রায় ৩,৪০০টি চুমুর ছাপে। নেটদুনিয়ায় সেই অদ্ভুত ও প্রেমময় রূপান্তরের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রশংসা কুড়ালেও দিনশেষে এই অভিনব সাজই কাল হয়ে দাঁড়াল গাড়ির মালিকের জন্য, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ট্রাফিক পুলিশ তাকে পাঁচ হাজার ৫০০ রুপি জরিমানা করেছে।

চাঞ্চল্যকর এই ঘটনার কেন্দ্রে থাকা গাড়িটির মালিকের নাম আদিত্য শিকারওয়ার। তার প্রেমিকা একটি বিদেশি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখে অনুপ্রাণিত হয়ে গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। গাড়ির পুরো বডিতে একে একে প্রায় তিন হাজার চারশত লিপস্টিকের ছাপ বসাতে প্রেমিকার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা।

এমন অভূতপূর্ব রূপান্তরের পর গাড়িটি রাস্তায় বের হতেই পথচারী ও চালকদের নজর কাড়তে শুরু করে। গাড়িটির ছবি ও ভিডিও দ্রুতই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং এর পেছনের কারণ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। তবে অনলাইনে ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপরই পুলিশের নজরে আসে বিষয়টি।

ছবিতে দৃশ্যমান গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে পুলিশ দ্রুত সেটিকে শনাক্ত করে এবং জব্দ করে। এরপর গাড়ির মালিক আদিত্য শিকারওয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি মডিফাই ও বিভ্রান্তি সৃষ্টির দায়ে পুলিশ তাকে ৫,৫০০ রুপির চালান কাটে।

আইনগত ব্যবস্থা নেওয়ার পর গাড়ির মালিক নিজের ভুল স্বীকার করে নেন। পরবর্তীতে গাড়িটি ভালোভাবে ধুয়ে সব লিপস্টিকের দাগ মুছে ফেলা হয় এবং সেটিকে আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit