শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য বোয়েসেলের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনো খোলেনি। শুধু ২০২৪ সালে সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও যারা নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এ বিষয়ে অসাধু মহলেল কাছ থেকে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সর্তক করেছে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বোয়েসেল মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের জন্য দেওয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরকারি মালিকানাধীন এ সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি, সেসব তালিকাভুক্ত কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘এটি একটি বিশেষ উদ্যোগ। গত বছর যেতে না পারা কেবল ৭ হাজার ৮৭৩ জন তালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য। এ বিষয়ে যেকোনো প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্তি ছড়িয়ে নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অপতৎপরতায় লিপ্ত হতে পারে।

উল্লেখ্য, তালিকাভুক্ত কর্মীরা নির্ধারিত সেক্টর (কনস্ট্রাকশন, ট্যুরিজম)-এ প্রশিক্ষণ গ্রহণপূর্বক সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় মাত্র ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় শুধু বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় গমন করবেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানিয়েছে, প্রথম ধাপে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ৭ হাজার ৮৭৩ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। বোয়েসেলের মাধ্যমে যেতে ইচ্ছুক সবাইকে সরকার কর্তৃক নির্ধারিত ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন  ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যাঃ ০৭.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit