বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ ১০১ ডলার ছাড়াল তেলের দাম বিদায়ী ভাষণে আবেগাপ্লুত মেসি যা বললেন প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী

নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : ‘শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি। এতে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তানভীর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ, গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় আগামি ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে, যা চলবে ১৮ দিন। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কর্মে চলবে এ কার্যক্রম। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit