শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

শ্রীলঙ্কা ম্যাচের আগে পাকিস্তানের সামনে যে সমীকরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে শ্রীলঙ্কার পরিস্থিতিও অনেকটা এমনই। এই দুই দলই আজ মুখোমুখি নিজেদের বাঁচা মরার লড়াইয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে আজকের এই ম্যাচ। এই মাঠ নিয়ে শ্রীলঙ্কার সুখস্মৃতি আছে বেশ। গ্রুপ পর্বে এখানে দুই ম্যাচেই জিতেছিল চারিথ আসালঙ্কার দল। 

তবে পাকিস্তান এই মাঠে খেলেনি অনেক দিন। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেললেও এই মাঠে একটা ম্যাচেও খেলেননি সালমান আলীরা। ফলে খানিকটা অনভিজ্ঞতা নিয়েই মাঠে নামতে হবে আজকে। এই ম্যাচের আগে পাকিস্তান আছে সবচেয়ে বেশি ব্যাকফুটে। ভারতের কাছে ৭ বল হাতে রেখে হেসে তারা চলে গেছে পয়েন্ট তালিকার তলানিতে। তাদের নেট রান রেট -০.৬৮৯, পয়েন্টের খাতা শূন্য। 

শ্রীলঙ্কা অবশ্য একটু ভালো অবস্থানে আছে, তাদেরও পয়েন্টের খাতা শূন্য; তবে তাদের নেট রান রেটটা একটু ভালো। শ্রীলঙ্কানরা -০.১২১ নেট রান রেট নিয়ে আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। তবে আজকের ম্যাচে যে দলই জিতুক, শীর্ষে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু ঋণাত্মক নেট রান রেটটা খুবই নগন্য দুই দলেরই। আজ মঙ্গলবার একটা জয় নিয়ে এক থেকে তিন, যে কোনো জায়গাতেই চলে যেতে পারে আজকের জয়ী দল।

পাকিস্তানের যে সমীকরণ, শ্রীলঙ্কারও ঠিক তাই। আজ জিতলে পায়ের তলায় একটু মাটি মিলবে। তবে না জিতলেই যে বিদায় নিতে হবে, বিষয়টা এমনও নয়। আজকের বিজিত দলকে সেক্ষেত্রে শেষ ম্যাচে তুলে নিতে হবে বড় ব্যবধানের জয়। আর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে। তাহলেই কেবল ফাইনালের দুয়ার খুলে যাবে তাদের সামনে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit