সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

আদালত থেকে পালাল জোড়া খুনের আসামি, তদন্তে কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  বগুড়ার আদালতের কড়া নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে পালিয়ে গেছে জোড়া খুন মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম (৪০)। এ ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। তবে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে তিনি পালিয়ে যান।

পলাতক আসামি রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। বগুড়ার পুলিশের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোসাদ্দেক হোসেন সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষ্মীমণ্ডপ এলাকায় গত ৯ জুলাই শ্বশুর ও পূত্রবধূকে শ্বাসরোধে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম।

আদালত পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সকাল ১০টায় জেলা কারাগার থেকে আদালতের হাজতথানায় আনা হয়। তবে আদালতের কাজ শেষে হাজতখানা থেকে কারাগারে ফেরত পাঠানোর সময় আদালতের গেটে হাজতথানার সামনে থেকে কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে এরই মধ্যে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। পাশাপাশি, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে নেওয়ার পথে রফিকুল ইসলাম পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit