সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

জুবিনের ডেথ সার্টিফিকেটে জানানো হয়েছে মৃত্যুর কারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View

 বিনোদন নিউজ ডেক্সঃ  আসামে শোকের ছায়া নেমে এসেছে। গোটা দেশের বিনোদনদুনিয়া শোকে স্তব্ধ। এর মধ্যেই জানা গেছে শিল্পীর মৃত্যুর কারণ। ডেথ সার্টিফিকেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিঙ্গাপুর হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘জলে ডুবে মৃত্যু’ লেখা হয়েছে। এরপর তিনি বলেন, ‘এটা তো ময়নাতদন্তের রিপোর্ট নয়। দুটো আলাদা জিনিস। আমরা সব নথি সিআইডির হাতে তুলে দেব। আসামের মুখ্যসচিব ইতোমধ্যেই সিঙ্গাপুরের সরকারি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত পাওয়া যায়।’

আসাম সরকার আপাতত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রী মৃত্যুর তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। রবিবার সকালে কফিনে করে দেশে আনা হয় জুবিন গার্গকে। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির রাস্তা বন্ধ করে দেন। চোখের জলে তারা বিদায় জানান তাদের প্রিয় শিল্পীকে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২২ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit