শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ডাকাতির সময় হাতেনাতে আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতির সময় হাতেনাতে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় বাস চালক, হেল্পারসহ ৪ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

শনিবার মধ্যরাতে চট্টগ্রামগামী আল আরাফাত পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে৷ বাসটি ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে৷

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা জগ্ননাথদিঘী এলাকায় দুজন যাত্রী নামার জন্য গাড়ি থামালে ৭ থেকে ৮ জনের ডাকাত দল গাড়িতে উঠে ধারালো অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে৷ বাসচালক গাড়ি না থামিয়ে বাস চালাতে শুরু করলে ডাকাত দলের সদস্যরা বাস থেকে লাফ দিয়ে নেমে যায়৷

এসময় যাত্রীরা দুইজনকে আটক করে ৯৯৯ ফোন দিলে সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের সীতাকুণ্ডে বাসটিতে থাকা ৪২ জন যাত্রীকে উদ্ধার করে এবং ডাকাত দলের ২ সদস্য মো. মনির ও ওমর ফারুক হৃদয়কে আটক করে।

আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ আটককৃত ডাকাত দলের সদস্যদের কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে কুমিরা হাইওয়ে থানা পুলিশ।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা সড়কে তল্লাসী চৌকি বসিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছি। পরে তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit