বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ ১০১ ডলার ছাড়াল তেলের দাম বিদায়ী ভাষণে আবেগাপ্লুত মেসি যা বললেন প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী

নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি আরোহী আরও ৪যাত্রী গুরুত্বর আহত হয়।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওজবালিয়া ইউনিয়নের সোনাপুর টু আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা লক্ষীপুরের আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার ওজবালিয়া ইউনিয়নের সোনাপুর টু আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া সংলগ্ন তাজুল ড্রাইভারের বাড়ির কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার বাহিরে পানির মধ্যে ধান খেতে চলে যায়। এতে এক নারী ও শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। তবে তাৎক্ষণিক পুলিশ ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স আনুমানিক ২৭। তার পরিচয় জানতে চেষ্টা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit