বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

চিরকুট দিয়ে বৈদ্যুতিক মিটার চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিনব কৌশলে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে। রাতের আঁধারে একটি চক্র গ্রাহকদের ভবন ও কারখানার মিটার খুলে নিয়ে যাচ্ছে। এমন ঘটনায় এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এতে করে ভোগান্তি পড়েছেন গ্রাহকরা।

জানা গেছে, চোর চক্রটি মিটার নেওয়ার পর মিটার বক্সে চিরকুট রেখে যায়। চিরকুটে লেখা থাকে একটি মোবাইল নম্বর এবং একটি বার্তা। ওই নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছ থেকে মিটার ফেরতের শর্তে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে চক্রটি।

রমজান আলী নামের এক ভুক্তভোগী জানান, আমার বৈদ্যুতিক মিটার চুরি হয়। আমি মিটার বক্সে দেখি একটি কাগজে ফোন নম্বর এবং একটি বার্তা লেখা আছে, মিটার ফেরত পেতে যোগাযোগ করুন। আমি নম্বরটিতে ফোন করে মিটার ফেরত চাইলে তারা প্রথমে ২০ হাজার টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, আমি এত টাকা দিতে পারব না জানালে পরে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাদের দিতে বলে। টাকা দেওয়ার পর মিটার কীভাবে ফেরত পাব জানতে চাইলে তারা জানান, নির্দিষ্ট একটি স্থান বলে দেবে সেখানে গিয়ে খোঁজ করলেই মিটার পেয়ে যাবে। আমি তাদের কথামতো টাকা দিই এবং পরে মিটারটি পেয়ে যাই।

ভুক্তভোগীরা জানান, বৈদ্যুতিক মিটার চুরি হওয়া এবং চিরকুটে ফোন নম্বর রেখে যাওয়ার ঘটনা সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় আশপাশে খোঁজাখুঁজি চালিয়ে যান তারা। এ সময় পাশের একটি গলি থেকে কাজল মিয়ার চুরি হওয়া মিটার উদ্ধার করা হয়। পরে তারা বিষয়টি কোনাবাড়ি থানায় এবং পল্লী বিদ্যুৎ অফিসে লিখিতভাবে অবহিত করেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনের বেলা নিরাপত্তা থাকলেও রাতের আঁধারে টহল দুর্বল থাকায় চক্রটি সুযোগ নিচ্ছে। অনেকেই এখন বাড়ির মিটার নিরাপত্তার জন্য তালাবদ্ধ বক্স ব্যবহার শুরু করেছেন। তবে সাধারণ মানুষ মনে করছেন, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নিলে এ চক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। পল্লী বিদ্যুতের কোনাবাড়ি জোনের ডিজিএম মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে এলাকায় মোট তিনটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি মিটার স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হলেও একটি এখনো নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় চক্রটিকে ধরতে চেষ্টা চলছে। কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কয়েকজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা টহল জোরদার করেছি। তদন্ত করে খুব দ্রুত সময়ের মধ্যেই চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনব, ইনশাআল্লাহ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ দুপুরঃ ০১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit