শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

নিউজ ডেক্সঃ   টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি যৌনপল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন।

পরে এ ঘটনায় লাল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গোপন খবর পেয়ে শাহ জনিকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৪.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit