বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাসের ডালাসে এক ভারতীয়কে নৃশংসভাবে খুন করেছেন এক অবৈধ কিউবান অভিবাসী। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে আবারও নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, অবৈধ অভিবাসীদের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। খবর এনডিটিভি।

গত সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনাটি ডালাসের স্থানীয় হোটেল ব্যবসায়ী চন্দ্র নাগামাল্লাইয়াকে ঘিরে। ৫৭ বছর বয়সী নাগামাল্লাইয়াকে ৩৭ বছরের অবৈধ কিউবান অভিবাসী ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ শিরশ্ছেদ করে হত্যা করেন। এসময় নিহতের স্ত্রী ও ১৮ বছর বয়সী ছেলে উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় ১০ সেপ্টেম্বর। ডালাসের ওই হোটেলে ওয়াশিং মেশিন ব্যবহার নিয়ে নাগামাল্লাইয়া ও কর্মচারী মার্টিনেজের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে মার্টিনেজ চাপাতি দিয়ে কুপিয়ে তার গলা কেটে দেন। সিসি ক্যামেরার ফুটেজেও সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়ে।

হত্যাকারী মার্টিনেজের বিরুদ্ধে এর আগে শিশু নিগ্রহ ও গাড়ি চুরির অভিযোগে একাধিকবার গ্রেপ্তারের রেকর্ড ছিল। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পায়।

ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “চন্দ্র নাগামাল্লাইয়ার খুনের ভয়াবহ খবর আমি শুনেছি। তিনি ছিলেন একজন সম্মানিত মানুষ। স্ত্রী ও সন্তানের সামনে তাকে হত্যা করা হয়েছে। কাজটা করেছে এক অবৈধ কিউবান অভিবাসী, যার যুক্তরাষ্ট্রে প্রবেশ করারই কথা ছিল না। বাইডেন প্রশাসনের অপদার্থ নীতির কারণেই এ ধরনের অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।”

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ইতোমধ্যে মার্টিনেজকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit