সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

আটকে থাকা সিনেমা নিয়ে যা বললেন পপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে নিজেকে আড়াল করে রেখেছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর।

পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন পপি। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিওবার্তা দিলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে পপি প্রকাশ্যে আসেন। জানান বিয়ে-সন্তান-সংসারের খবর। পপির খোঁজ পাওয়ার পর নির্মাতারা আটকে থাকা সিনেমা নিয়ে আশা দেখছিলেন। পপির সঙ্গে যোগাযোগ করে সিনেমার কাজ শেষ করার চিন্তা করছিলেন। তবে পপি ছিলেন নিশ্চুপ। সিনেমা নিয়ে কোনো কথা বলছিলেন না।

সম্প্রতি নীরবতা ভেঙে নিজের শেষ না হওয়া সিনেমা নিয়ে কথা বললেন পপি। স্বীকার করলেন, বেশ কয়েকটি সিনেমা তার জন্য ঝুলে গেছে। এ কারণে নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘দুটি সিনেমা নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে এসব সিনেমার নির্মাতারা বিপাকে আছেন। কিন্তু মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে। মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। মনের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির কারণেই হোক, আমার গ্যাপটা সৃষ্টি হয়েছে।’

পপি আরও বলেন, ‘ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, আমার দ্বারা কারও কোনো দিন ক্ষতি হয়নি। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয়, আটকে থাকা কাজগুলো শেষ করে দেব। না হলে মাফ চেয়ে নেওয়া ছাড়া করার কিছু নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’পপি আরও জানান, ভবিষ্যতে ক্যামেরার সামনে তার ফেরার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে তার। এর আগেও প্রযোজক হিসেবে পাওয়া গিয়েছিল পপিকে। তবে নতুন করে প্রযোজনা করার বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান পপি।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit