বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

প্রেম নয় সংস্কৃতির টানে বিরানপুরে চীনা নাগরিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামে বিদেশি অতিথির আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন চীনের নাগরিক লি ছোয়াচো। তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে এলাকাজুড়ে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রিতা বেগম এর সঙ্গে কথা বললে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও একটি অ্যাপের মাধ্যমে লি ছোয়াচোর সঙ্গে তার পরিচয় হয়। তিনি তাকে বোন হিসেবে গ্রহণ করতে চান এবং পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কলে রিতা বেগমের মায়ের সঙ্গে কথা বলার পর লি ছোয়াচো তাকে ‘মা’ বলে সম্বোধন করেন। এরপর বাংলাদেশের সংস্কৃতি জানার আগ্রহ প্রকাশ করলে পরিবারে আলোচনা সাপেক্ষে তাকে দেশে আসার অনুমতি দেওয়া হয়।
গত ৯ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে রিতা বেগম, তার জামাই ও বাবা ঢাকা বিমান বন্দরে তাকে রিসিভ করে। পরে প্রাইভেট কারে বিরামপুরে আসেন এই চীনা নাগরিক। তবে তার আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিতা বেগম। 
তিনি বলেন, গুজব রটানো হচ্ছে প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন। এটা একেবারেই ভুল। আমার সংসার আছে, সন্তান আছে। যারা এ ধরনের মিথ্যা তথ্য দিচ্ছে তারা আমার সম্মানহানি করার চেষ্টা করছে।
এলাকাবাসী আব্দুল্লাহ মাহমুদ বলেন, লি ছোয়াচো আমাদের গ্রামে এসেছেন অতিথি হিসেবে। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। দয়া করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান দেবেন না।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit