সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

পবিসের গণছুটির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: ফাওজুল কবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) চলমান আন্দোলন নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফাওজুল কবির বলেন, আমরা চাই তাদের কাজে যোগদান করুক। যদি কাজে যোগদান না করে তাহলে ধরে নিতে হবে গোয়েন্দা তথ্য সঠিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের দাবি-দাওয়া নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। নতুন করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড একীভূত করার দাবি রয়েছে। বিষয়টির আইনগত ও বাস্তবদিক বিশ্লেষণ করবে কমিটি।

সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। দেশের প্রায় ৮০ শতাংশ গ্রাহক তাদের আওতায়। সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তি ভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ও শাস্তিমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে।

গত ৭ সেপ্টেম্বর গণছুটি কর্মসূচি শুরু করেছে পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন। ওইদিন বিকেলে বিদ্যুৎ বিভাগ থেকে এক নির্দেশনায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণকে চব্বিশ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ থেকে। বিদ্যুৎ বিভাগের ওই নির্দেশনার পরও বিভিন্ন সমিতিতে গণছুটি কর্মসূচি অব্যাহত রেখেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit